বাংলাদেশের পুলিশ নতুন ইউনিট
বাংলাদেশ পুলিশের ইতিহাসে নতুন অধ্যায়: যাত্রা শুরু করল বিশেষায়িত ও স্বতন্ত্র 'সাইবার পুলিশ ইউনিট'
ঢাকা, (১ অক্টোবর, ২০২৬ খ্রি.):
সাইবার অপরাধ দমন, ডিজিটাল নিরাপত্তার জোরদারকরণ এবং প্রযুক্তিভিত্তিক তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের অধীনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ও স্বতন্ত্র ‘সাইবার পুলিশ ইউনিট’।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আজ বিকালে রাজধানীর পুলিশ সদর দপ্তরের 'হল অব ইন্টেগ্রিটি'তে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সাংগঠনিক কাঠামো
- নেতৃত্বে: অতিরিক্ত আইজিপি মো. ইকবাল হোসেন
- মোট জনবল: ৪,৫৯২ জন
- বিভাগীয় পর্যায়ে: ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি
- জেলা ও থানা পর্যায়ে: এসপি ও ওসির নেতৃত্বে পৃথক এসআই, এএসআই
বিশেষজ্ঞ নিয়োগ
এই ইউনিটে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে - সিস্টেম অ্যানালিস্ট, ফাইন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ডার্ক ওয়েব অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট সহ ১০টি পদে।
প্রেস ব্রিফিংয়ে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
সূত্র: পুলিশ সদর দপ্তর

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত দেন
সত্যের পথে সবসময়